

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ভোর ও সকালে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি প্রহরায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের ‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এর পেছনের একটি খালি জায়গায় ওই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে প্রথমে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ফরহাদ আহমদ (১৯) এবং ৪ নম্বর আসামি ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে মামলার অপর দুই এজাহারনামীয় আসামি ফারুক আহমদ (৫৯) ও আলী হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার