
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সাটুরিয়া বাজারে কাউন্নারা মৌজায় রাস্তার পাশে সরকারি জায়গায় গভীর নলকূপের স্হাপনের অভিযোগ উঠেছে। যার ফলে বাজারবাসীর মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হচ্ছে।
স্হানীয় এলাকাবাসী অভিযোগ ও তথ্য অনুসন্ধানে জানা যায় সোমবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আ,খ,ম,নুরুল হক রাস্তার পাশে গভীর নলকূপ স্হাপনর জন্য কাজ চালান। বিষয়টি স্হানীয় এলাকাবাসীর নজরের আসলে তারা সরকারি জায়গা বাদে কাজ করার জন্য দাবি জানান।
[video width="848" height="480" mp4="https://ovijogbarta.com/wp-content/uploads/2025/03/facebook_1742330234861.mp4"][/video]
স্হানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ স্হানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন নজরদারি না থাকায় সাটুরিয়া বাজারের বিভিন্ন স্হানে সরকারি জায়গা প্রভাবশালী দখলদারদের হাতে চলে যাচ্ছে। সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বাজারের মধ্যে কোটি টাকার মূল্যের জায়গা চলে যাচ্ছে দখলদারদের হাতে। রাস্তার পার ঘেঁসে বহুতল ভবন নির্মাণ করায় জনসাধারণের চলাচলের রাস্তা সরু হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্হানীয় এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে কামনা করছেন।
এ বিষয়ে সাটুরিয়া ইউনিয়ন ভূমি অফিসে উপ সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঘটনাস্থলে গিয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ করে দেওয়া হয় । সরকারি জায়গা সঠিক পরিমাপের পর কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার