জেলা প্রতিনিধি,ভোলাঃ
অভিনব কৌশলে প্রতারণায় ৫৩ লাখ টাকা হাতিয়া নেওয়ার মামলায় অভিযান চালিয়ে মো.কামাল উদ্দিন মীর (৪৭) নামে এক কথিক জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড ডাইভারসন রোডের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ প্রতাকর বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা মুসা মীরের ছেলে।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।তিনি বলেন, প্রতারক মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ অজ্ঞাতনামা কতিপয় প্রতারক জ্বীনের বাদশাহ সেজে প্রতারণা করার উদ্দেশ্যে ভূয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পারিবারিক সমস্যা সমাধানসহ বশীকরণ করার বিজ্ঞাপন প্রদান করে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার