নিজস্ব সংবাদদাতাঃ
মাদক মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকা মো. শাহজাদা ওরফে শাহজাদাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৬ জুন ২০২৬, রাত আনুমানিক ৮:০টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলা নং-৪১(৫)১৯, জিআর-৫১৬/১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ)/১০(ক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহজাদা (৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজাদার পিতার নাম আ. হাকিম। তার স্থায়ী ঠিকানা সাং-চামড়াগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মামলার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার জানান, মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে র্যাবের এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার