সিলেট ব্যুরো প্রধান, লাকী আক্তারঃ
সিলেটের শাহপরাণ এলাকা থেকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং একটি হিসাব সংরক্ষণের খাতা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জব্দকৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামত পরীক্ষা করে চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজে অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার