
যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে আয়োজিত আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে তিনি সেখানে অবস্থান করছিলেন। লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে ডাব খাওয়ার সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এক নেতার তোপের মুখে পড়েন।
প্রকাশিত তথ্যে জানা যায়, রেস্তোরাঁয় সাবেক এই মন্ত্রীকে দেখতে পেয়ে ওই ছাত্রদল নেতা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তিনি রেজাউল করিমের কাছে গত ১৭ বছরের গুম, খুন ও সাধারণ শিক্ষার্থীদের হত্যার বিষয়ে তীব্র প্রতিবাদ জানান এবং জবাবদিহি দাবি করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন শ ম রেজাউল করিম। তবে এবারই প্রথম নয়, এর আগে গত বছরের জুন মাসেও লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার