
ডাঃ মোঃ কামাল উদ্দিন চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিদায়ী, সফল সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মং এছেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
১০ নভেম্বর ( মঙ্গলবার ) রাতে লোহাগাড়া অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ বিদায়ী এসিল্যান্ড ও যুব উন্নয়ন অফিসার কে বিদায় জানান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ বিদায়ী এ দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন সফল দিক তুলে ধরেন এবং লোহাগাড়ায় তাহাদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও বহুমুখী সেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং লোহাগাড়ায় তাঁদের অবদান শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন। সর্বোপরি বক্তাগন তাহাদের আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সফলতা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার