
মোঃ রাসেল মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে সেচ্ছায় রক্তদান ও বইমেলা অনুষ্ঠিত।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর,জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,সাধারণ সম্পাদক রেজাউল হাসান সজীব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হরিরামপুর থানা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,জেলা জাসাস এর সভাপতি মোশাররফ শিকদার।পরিশেষে কুরআন তেলায়াত,মীলাদ ও দোয়া মাহফিল এবং দেশমাতা ও দেশনেত্রী বেগম খালেদাজিয়া দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গলে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার