লাকী আক্তার, ব্যুরো প্রধান,সিলেটঃ
সিলেটের শাহপরাণ (রহ:) থানা এলাকার উত্তর বালুচরে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দে সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরের আল-ইসলাহ এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। সকাল অনুমানিক ০৭:০০ টার দিকে ভুক্তভোগীর পিতা কাজের সন্ধানে বাসা থেকে বের হন। পরবর্তীতে সকাল আনুমানিক ০৭:৩০ টার দিকে তার স্ত্রী নিত্যপ্রয়োজনীয় সদাই কেনার জন্য বাসার সামনের বাজারে যান। এ সুযোগে জনমানবহীন খালি বাসায় প্রবেশ করে একই এলাকার বাসিন্দা জাকির হোসেন (৪৫), পিতা: মৃত মোঃ আবেদ আলী। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত জাকির হোসেন জোরপূর্বক ওই প্রতিবন্ধী তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পরবর্তীতে সকাল অনুমান ০৮:৩০ টার দিকে ভুক্তভোগীর মা বাজার থেকে বাসায় ফিরে অভিযুক্ত জাকিরকে বিবস্ত্র অবস্থায় বাসা থেকে তাড়াহুড়া করে বের হতে দেখেন। এ সময় ভেতরে থাকা ভুক্তভোগী তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং অভিযুক্ত জাকির হোসেনকে ঘটনাস্থলেই আটক করেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে শাহপরাণ (রহ:) থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনকে আটক করে এবং ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ আনোয়ার উদ্দিন (৫৪) বাদী হয়ে শাহপরাণ (রহ:) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২০, তারিখ: ১৯/০৫/২০২৬ইং)।
শাহপরাণ (রহ:) থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। থানার সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুল আলমকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযুক্ত জাকির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগীর মা প্রশাসনের কাছে জাকির হোসেন এর মৃতুদন্ডের দাবী জানান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার