শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দিলীপ কুমার পাল (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে ফিরছিলেন দিলীপ কুমার পাল। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন তার ছেলে ও জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব পাল। পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির এয়ারব্যাগ খুলে গেলেও দিলীপ কুমার পাল গুরুতর আহত হন।
সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
পরে ছেলে রাজীব পাল তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলীপ কুমার পালকে মৃত ঘোষণা করেন।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, "হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"
এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার