

সততা, কর্মদক্ষতা ও মানবিক গুণাবলিতে সাধারণ মানুষের মন জয় করে নেওয়া জামালপুরের মেলান্দহ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া অন্য কর্মস্থলে বদলি হয়েছেন। সরকারি চাকরির নিয়মানুযায়ী এই বদলি হলেও তাঁর প্রস্থানে মেলান্দহবাসীর মনে তৈরি হয়েছে এক আবেগঘন ও বিষাদের পরিবেশ।
মেলান্দহ থানায় তাঁর কর্মকাল ছিল জনসেবা ও আস্থার এক অনন্য উপাখ্যান। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়ে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অতীতে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার সম্মাননা অর্জন করেন।
স্থানীয়রা জানান, এএসআই রুবেল মিয়া থানা এলাকার মানুষের কাছে শুধু একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই ছিলেন না, বরং ছিলেন আস্থার প্রতীক ও পরম বন্ধু। তাঁর অমায়িক ব্যবহার, ন্যায়পরায়ণতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা মেলান্দহবাসীর হৃদয়ে চিরকাল স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।
তাঁর এই বিদায়লগ্নে সহকর্মী ও এলাকাবাসী নতুন কর্মস্থলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার