মো নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১০টার দিকে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তানিয়া (৩০) ও স্বর্ণা (৩৫) নামের দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। আটক তানিয়ার বাড়ি মধ্যপাড়া এলাকায়।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নারী সদস্যরা তাদের আটক করে সদর হাসপাতালের পুলিশ ডিউটি রুমে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে হাসপাতালের দালালচক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার