মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ রমজান আলী' আজ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসানের এজলাসে আত্মসমর্পণ করলে সাবেক মেয়র'কে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এসময় আদালত সুএে জানা যায়,দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আজ সাবেক মেয়র আত্মসমর্পণ করে জামিনের আবেদনের করেন,আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
[video width="1280" height="720" mp4="https://ovijogbarta.com/wp-content/uploads/2026/04/facebook_1776321582576.mp4"][/video]
উল্লেখ্য দুদকের দায়ের করা দুর্নীতির ও অর্থ আত্মসাতের মামলায় এর আগে তিনি হাজিরার সময় ব্যক্তিগত কাজে বিদেশে থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
সাবেক মেয়রের বিরুদ্ধে ঠিকাদারদের পাওনা পরিশোধ না করে কোটি টাকা আত্মসাৎ এবং স্ত্রীর ব্যক্তিগত গাড়িতে পৌরসভার জ্বালানি খরচ দেখিয়ে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার