
সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারে খোলা বাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল কিনে বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি ও তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১৭ ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল ও বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় ১ হাজার বোতল তেল জব্দ করা হয়। আজ শনিবার সাভার ইউনিয়নের দেওগা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাভারের দেওগা এলাকায় দীর্ঘ দিন ধরে স্থানীয় ইউপি সদস্য মুজিবরের বাড়ি ভাড়া নিয়ে প্রশাসনের চোখকে ফাকি দিয়ে একটি চক্র খোলা বাজার থেকে নিম্ন মানের সোয়াবিন তেল কিনে সেগুলো বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
[video width="848" height="478" mp4="https://ovijogbarta.com/wp-content/uploads/2026/03/facebook_1772881763510.mp4"][/video]
এসময় ওই কারখানায় গিয়ে অভিযোগের সত্যতা মিললে কারখানাটির ম্যানেজারকে আটক করে ১ বছরের জেল ও ২ লাখ টাকা অর্থ দন্ড দেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় নিম্নমানের ১৭ ব্যারেল খোলা সয়াবিন তেলসহ বোতলজাত করা অন্তত ১ হাজার বোতল তেল।
এসময় সয়াবিন তেলের কারখানার পাশাপাশি ওই এলাকায় আরো একটি ভেজাল কসমেটিকস তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবরে পালিয়ে যায় ওই কারখানার লোকজন। পরে দুটি কারখানাই সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার