নিজস্ব প্রতিনিধিঃ
ছোট্ট একটি জায়গা থেকে শুরু করে নিজের দক্ষতা আর পরিশ্রম দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন রায়হান, ফ্রিল্যান্সিং জগতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন রায়হান।
সম্প্রতি আয়োজিত স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এর জমকালো অনুষ্ঠানে ফ্রিল্যান্সার ও ভিডিও এডিটর হিসেবে সম্মাননা অর্জন করেন রায়হান হোসেন মুরাদ। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে তিনি এই সম্মাননাটি ঢাকার সেগুনবাগিচা সেন্ট্রাল কচিকাঁচা অডিটোরিয়াম থেকে গ্রহণ করেন। নিজের পরিশ্রম, ধৈর্য এবং ক্রিয়েটিভ ভিডিও এডিটিং স্কিল দিয়ে তিনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথেও কাজ করছেন।
রায়হান বলেন—‘এই অর্জনটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি সবসময় চেষ্টা করি আমার কাজকে আরও ভালোভাবে উপস্থাপন করতে, এবং ভবিষ্যতে আরও বড় কিছু করতে চাই।
তার এই অর্জনে পরিবার, বন্ধু এবং স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে,বর্তমানে রায়হান ভিডিও এডিটিং নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন প্রতিনিয়ত।এভাবেই এক তরুণের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার