কালাম সিকদার, সিলেট:
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন-কে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়। তিনি সিলেটের বিদায়ী জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মাঠ প্রশাসনে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল মামুন সিলেটের সামগ্রিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করবেন। একই সঙ্গে সিলেটের ঐতিহ্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নেও তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলে জানা গেছে।
নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সিলেটের মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের ও গৌরবের। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তিনি জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
খুব শীঘ্রই তিনি সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে কার্যভার গ্রহণ করবেন। এদিকে সিলেটের নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়েছেন জেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার