
লাকী আক্তার,সিলেট ব্যুরো প্রধানঃ
সিলেট: সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কাজলশাহস্থ ‘বাঁধন আবাসিক হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় উল্লেখিত ব্যক্তিদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার