নিজস্ব প্রতিনিধিঃ
ঈদের দ্বিতীয় দিনে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের সাদাপাথরে পর্যটকদের ঢল নেমেছে। সিলেট ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কোলাহলে মুখরিত ছিল সিলেটের অন্যতম এ পর্যটন স্পট।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে মানুষজনের আনাগোনা শুরু হলেও বিকেলের দিকে লোকে লোকারণ্য হয়ে ওঠে। হৈহুল্লোড় ও জলকেলিতে এক অপূর্ব সুন্দর সময় কাটান এখানে ঘুরতে আসা মানুষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম অভিযোগ বার্তা'কে বলেন, আমি শাবিপ্রবির ছাত্র। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। গত রাতে আমরা পরিবার-পরিজন নিয়ে সিলেটে ঘুরতে আসি। সকালে আমরা সাদাপাথর এলাকায় ঘুরতে যাই। প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের পরিবার ও আত্মীয়দের মুগ্ধ করেছে। এখানের জলকেলিতে আমরা প্রশান্তি পেয়েছি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার