লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ
সিলেট মহানগরীতে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে জিন্দাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ২:০০ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন "উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)" হোটেলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হোটেলের ভেতর থেকে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ১ জন নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—নূর হোসেন (৩০),আবুল কাশেম (৩০),আরিফ খান (২০),কাকলি দাস (২৭)
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই আবাসিক হোটেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যক্রম চালানো হচ্ছিল। অপরাধের সত্যতা মেলায় আজ অভিযান শেষে হোটেলটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক একটি মামলা (নন এফআইআর নং-১৬১৪, তারিখ: ১১/০৭/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ৪ আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
সিলেট মহানগরীকে অপরাধ ও অসামাজিক মুক্ত রাখতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার