লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেটঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট পুলিশ ফাড়ির এক অভিযানে নগরীর শিশু পার্কের সামনে থেকে আরিফ নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শিপলু চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম আরিফ (২২)। সে নগরীর শিবগঞ্জ এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট শিশু পার্কের সামনে চিনতাই করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোবহানীঘাট পুলিশ ফাড়ির আইসি শিপলু চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ ' কে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার