সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনে মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে। এর পর থেকে সাময়িকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার