নিউজ এডিটর
১৯ মে ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা জবাব, পরিস্থিতি শান্ত

কালাম সিকদার, জাফলং থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিনা উসকানিতে চালানো গুলিবর্ষণের কঠোর জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের আচমকা গুলির পর বিজিবি সদস্যরা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ (ফায়ার) করে। বিজিবির এমন অনড় ও পেশাদার পদক্ষেপের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। আকস্মিক এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে, ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই বিএসএফের পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সেখানে দায়িত্বরত বিজিবি জওয়ানরা তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া দেখান এবং পাল্টা গুলি চালিয়ে উপযুক্ত জবাব দেন। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও বিজিবির সাহসিকতা ও পেশাদারত্বের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এই অপ্রীতিকর ঘটনার পরপরই সোনারহাট ও তার আশেপাশের সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে বিজিবির টহল, কড়া পাহারা এবং গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। এসময় বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবাসীদের সুরক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের উসকানির জবাব দিতে বিজিবি সর্বদা প্রস্তুত। একই সঙ্গে উদ্ভুত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্ত এলাকার সাধারণ বাসিন্দাদের বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে সচেতন করা হচ্ছে। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার না করেন এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকেন, সে বিষয়ে বিজিবির তরফ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST