মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ,চট্টগ্রামঃ
জনগণের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার খুব শিগগিরই ই-হেলথ কার্ড প্রণয়নের মাধ্যমে একটি সার্বজনীন চিকিৎসা কাঠামো গড়ে তুলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ই-হেলথ কার্ড চালু হলে দেশের মানুষ একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থার আওতায় আসবে এবং চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউ কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসকরা জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের দক্ষতা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান মানবিক দায়িত্ব। মানুষের জীবন রক্ষা ও কষ্ট লাঘবের সঙ্গে এই পেশা সরাসরি সম্পৃক্ত।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। চিকিৎসকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
মেয়র বলেন, চিকিৎসক সমাজের ঐক্য ও আন্তরিকতা দেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ চিকিৎসকদের গবেষণা, প্রশিক্ষণ ও মানবিক সেবার মানসিকতা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত চিকিৎসকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তানভীর হাবিব তান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. মোনাইম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন।বক্তব্য রাখেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীমউদ্দীন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ মানিক।উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রাক্তন সদস্য সচিব, ড্যাবের প্রাক্তন সভাপতি ও বিএমএর নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ডা. সাইফুদ্দিন সোহাগ। উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. মাহতাব উল ইসলাম ও ডা. কাজী শামীম আল মামুন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ডা. ইসা চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিন, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. আশাব মেরাজ আসিফ, দপ্তর সম্পাদক ডা. আসিফ ইমরান, কালচারাল সেক্রেটারি ডা. মাহমুদুল হাসান, ডা. জুয়েল, ডা. রুবায়েত রহমান, ডা. তাজদীদ আনান, ডা. মনির, ডা. আজহার, ডা. চয়ন, ডা. রিয়াদ, ডা. সব্যসাচী, ডা.সাদ্দাম, ডা. হাসিব প্রমুখ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার