
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজসোমবার (১৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন, প্রকাশ দাস (৩৩)। তিনি উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত সুবোধ দাসের ছেলে, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অপরজন সুজন সরকার (৩২)। তিনি খালপাড় বয়ড়া গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের হরিরামপুর থানার এফআইআর নং-১০, তারিখ ৩০ অক্টোবর ২০২৪-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, ২০১৮ সালে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার