মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ মোতাবেক ০১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত মোট ০৮ মাস জাটকা (১০ ইঞ্চি ২৫ সে.মি) ইলিশ আহরণ, পরিবহন ,মজুত,, বিনিময় এবং বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর যাবৎ সশ্রম কারাদণ্ড অথবা ৫০০০/-(পাঁচ হাজার) টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
হরিরামপুরের স্হানীয় জেলেরা মৎস্য আইনকে অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে প্রশাসনের নাগাল এড়িয়ে পদ্মা থেকে আহরণ করে জাটকা ইলিশ বিক্রি করছে, প্রশাসনের নেই কোন কার্যকরী পদক্ষেপ।
সরেজমিনে গিয়ে দেখা জায় ২৭শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় অবাধে চলছে ঝাটকা বিক্রির রমরমা ব্যাবসা।
একাধিকবার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদন করার পরেও নেই কোন প্রয়োজনীয় ব্যবস্থা।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান,প্রশাসনের নজরদারি কম বিধায়,এমন ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার মোহাম্মদ নূরুল একরাম মুঠোফোনে জানান,আমাদের অফিসের জনবল কম থাকায় আমাদের সব স্থানে সব সময় মনিটরিং করা সম্ভব হয় না।তবে আমরা জনসচেতনতার মাধ্যমে আরো বেশি বেশি তাদেরকে সতর্ক করবো এবং আমরা পদ্মায় অভিযান আরো নজরদারি বাড়ানোর চেষ্টা করবো।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার