
হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার পর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলা নং-৩২৩ (হরি)/২৫-এর আওতায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পিপুলিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে খোরশেদ আলম (৬২), দাসকান্দি বয়ড়া গ্রামের শেখ জয়নালের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৫) এবং একই এলাকার জাকির হোসেনের স্ত্রী রুপা আক্তার (৩০)।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম মুঠোফোনে জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার