
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের পক্ষ হতে পাটগ্রাম মাঠ প্রাঙ্গণ হতে বৈশাখ শোভাযাত্র ও র্যালি উপজেলা হসপিটাল প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে শেষ হয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা জাসাদ এর সভাপতি মোশাররফ হোসেন শিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি -হাজী আব্দুল হান্নান মৃধা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ।উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুর কুদ্দুস ও যুগ্ন সাধারণ সম্পাদক মো:বুলবুল ইসলাম,উপজেলা সিনিয়র যুবদলের যুগ্ন আহ্বায়ক মো:আলতাফ হোসেন,যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, যুগ্ন আহ্বায়ক মাসুম শিকদার,সদস্য হান্নান মোল্লা,সাবেক ছাত্রদলের সভাপতি মো:নিরব শিকদার,সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার সাবেক আহ্বায়ক কমিটির নেতাকর্মী প্রমূখ ।
উপস্থিত নেতাকর্মীরা সাংবাদিকদের জানায়, দেশ মাতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনায় সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সর্বদা সোচ্চার থাকতে হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার