
নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২৭ অর্থবছরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। কৃষকেরা বিক্রি করতে চাইলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহ করা হবে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
আগামী ১৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ চলবে। আর চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, বর্তমানে মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম কিছুটা বেড়েছে। এছাড়া দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে, যার মধ্যে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম রয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার