লাকী আক্তার, ব্যুরো প্রধান সিলেটঃ
৩৬ নং ওয়ার্ড এলাকায় টিলা কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, একদল ব্যক্তি বা স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ওই এলাকার টিলা কেটে মাটি বিক্রি ও ভূমির আকৃতি পরিবর্তনের কাজ চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরো জানা যায় , জুয়েল আওয়ামীলীগ এর ৫ নং টুলটিকর ইউনিয়ন পরিষদ এর প্রচার সম্পাদক ছিলো, কিন্তু দল কমতাচূত হলেও জুয়েল সিলেট ৩৬ নং ওয়ার্ডে দিব্যি রাজত্ব চালিয়ে যাচ্ছে।জুয়েলএর বক্তব্য নিতে গেলে জুয়েল এর পক্ষে ঐ এলাকার বড় নেতা, চাদাবাজ সাংবাদিকসহ হুমকি দেয়, নিউজ করলে প্রাণে মেরে ফেলবে, মিথ্যা মামলায় জড়াবে।
মালিক তরমুজ আলী তার কেয়ারটেকার জুয়েল এর নেতৃত্বে দিনরাত ৩৬ নং ওয়ার্ড এর জোনাকী বাদামতলি এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করে টাকার পাহাড় গড়ছে এই জুয়েল।
স্থানীয় বাসিন্দারা জানান, টিলা কাটা অব্যাহত থাকায় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে সচেতন মহল বলছে, অপরিকল্পিতভাবে টিলা কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ আইন অনুযায়ী অনুমতি ছাড়া টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শাহপরান থানার ওসি বক্তব্য নিলে বলেন এরকম তথ্য পাওয়া গেলে দ্রুত গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকের সহযোগিতা কামনা করেন
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার