
মো:রাসেল মিয়া মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বলড়া ভাড়ারিয়া সাতানী কারামাতিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গন থেকে বলড়া মোড় হয়ে সদর উপজেলার বালিরটেক ব্রীজ প্রদক্ষিন করে বালিরটেক ব্রীজ সমবেত হয়ে উক্ত বিক্ষোভ মিছিল শেষ হয়েছে।
এ সময় উপস্থিত আলেম সমাজ ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিম বক্তরা ইজরায়েলি পণ্য বয়কটের জন্য হরিরামপুরবাসীকে আহ্বান জানান।এছাড়াও সাধারণ মুসলিম শিক্ষার্থীবৃন্দরাও সচেতনামূলক বক্তব্য পেশ করেন।
সর্বোপরি ফিলিস্তিন মুসলমান মা-বোন ও শিশুদের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো সহ অবলম্বে নৃশংস হত্যা বন্ধের দাবি জানান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার