ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ
আজ ১৩/০৮/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে র্যাব ১৪ ময়মনসিংহ ও পরিবেশ অধিদপ্তর এবং সিভিলে সার্জন অফিস, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ সিটির ব্রাহ্মপল্লী রোডে অবৈধ হসপিটাল ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে এক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ০৭ (সাত) টি অবৈধ হসপিটাল/ডায়াগনস্টিক এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। এসময় ৮ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয় এবং মোট ৭১০০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন জনাব মোঃ তামজিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার