মানিকগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব র্অফিসের কাছে একটি ভাড়া বাসা থেকে বেসরকারি এনজিও বারসিকের কর্মচারী স্যামুয়েলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বরসিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান,সামায়েল হাসদা (৩০) ২০০৯ সালে রাজশাহী গোদাগারী নিজ মাতৃভূমি ছেড়ে জীবিকার সন্ধানে মানিকগঞ্জ বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকে চাকরি শুরু করেন। এখানে স্থানীয় খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ থেকে এইচএসসি ও ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। সহযোগী কর্মসূচি কর্মকর্তা হয়ে সে ঘিওর অঞ্চলে কৃষি প্রতিবেশ সংরক্ষণে কাজ করতেন। এছাড়াও সৃজনশীল কাজের মধ্যে সে একজন জাতীয় মানের ফুটবল খেলোয়াড়।
মানিকগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার আন্তঃফুটবল টিমের আজীবন সদস্য। ব্যাক্তিগত জীবনে সে অবিবাহিত। সে গত পূজার ছুটি শেষে গতকাল রাতে মানিকগঞ্জ পোড়রা প্রফেসরস হাউজিং ভাড়া বাসায় ফিরে। সকালে অফিসে না আসলে আমরা সহকর্মীরা খোজ নিয়ে ভাড়া বাসায় যাই এবং বাড়ির মালিক ডাঃ প্রফেসর মো. সুলতান উদ্দিনকে অবহিত করি। তারপর তিনি ও আমরা অনেক চেষ্টার পরও দরজা খুলতে না পেরে পুলিশকে অবহিত করি। তারপর পুলিশ যথানিয়মে দরজা ভেঙে তাকে মৃত ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে মৃত্যু হতে পারে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার