নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকাসহ দেশের বেশিরভাগ জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।
রাজধানিতে এতে সবাই আতঙ্কে অনেকে বাসা বাড়ী থেকে নিচে নেমে আসেন। এসময় অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক ফিরোজ আহমদ বলেন,ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে,রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভুমিকম্পে এখনও তেমন কোন বড় রকমের দুর্ঘটনার খবর পাওয়া যায় নাই।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার