ময়মনসিংহর বিভিন্ন পাম্পে তেল নেই,খোলা বাজারে মিলছে ২০০/৩০০ টাকা লিটার
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ জেলায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন ভোক্তারা । চালকদের তেলের খোঁজে ঘুরতে ঘুরতেই মোটরবাইকে থাকা অবশিষ্ট তেলও শেষ হয়ে যাচ্ছে। কোথাও সীমিত পরিমাণ তেল এলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তা পাওয়া যাচ্ছে না। দীর্ঘ চেষ্টার পর তেল না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না মিললেও গ্রামের হাট-বাজার গুলোতে চড়া দামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরবাইক চালকসহ সাধারণ মানুষ।
বিভিন্ন বাজারগুলোতে সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে পেট্রোল ও অকটেন ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান অতিরিক্ত মূল্যে পেট্রোল অকটেন বিক্রি করছে জানতে চাইলে, বলেন পাম্পে থেকে আমাদের অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হয় তাই আমরা বেশি দামে বিক্রি করবো আপনা র কি!
এছাড়াও ময়মনসিংহ ফুলপুরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না মিললেও গ্রামের হাট-বাজারগুলোতে চড়া দামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরবাইক চালকসহ সাধারণ মানুষ। বাজারে একই দামে বিক্রি করছে। এমনকি অনেক বাজারে অতিরিক্ত টাকা দরেও বিক্রি করা হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার