মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

মাহমুদপুর প্রতিনিধি:
মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ মেম্বারের প্রত্যক্ষ মদদে বা নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা ভিন্ন নামে নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এমন রাজনৈতিক সমীকরণে স্থানীয় বিএনপি ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি ৭নং ওয়ার্ডে সেন্ট্রাল যুব সংগঠন নামে একটি সংগঠনের অনুষ্ঠানের আড়ালে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সরব উপস্থিতি জনমনে নানা সন্দেহের জন্ম দিয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, সামাজিক অনুষ্ঠানের মোড়কে এটি মূলত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি প্রয়াস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুকরিয়া আকন্দ, যিনি স্থানীয়ভাবে আওয়ামী ডোনার হিসেবে পরিচিত হলেও বর্তমানে নিজেকে বিএনপির ডোনার হিসেবে পরিচয় দিচ্ছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাষ্টার সহ-সভাপতি মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ,বাদল বেপারি সভাপতি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ,বাহাদুর মেম্বার সভাপতি ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, রমজান আলী সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ, মাহমুদপুর ইউনিয়ন শাখা।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা আবুল কালাম আজাদ মেম্বারের এমন অনুষ্ঠানে সরাসরি উপস্থিতি এবং আওয়ামী লীগ নেতাদের সাথে প্রকাশ্যে অংশগ্রহণকে স্থানীয় নেতাকর্মীদের অনেকেই রাজনৈতিক আদর্শের পরিপন্থী হিসেবে দেখছেন। তৃণমূলের কর্মীরা বলছেন, এটি কি শুধুই সামাজিক অনুষ্ঠান, নাকি কোনো অদৃশ্য রাজনৈতিক আঁতাত বা পুনর্বাসনের সূক্ষ্ম চেষ্টা?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতাকর্মী জানান, দীর্ঘদিন ধরে তারা লড়াই-সংগ্রাম করে আসছেন। অথচ ওয়ার্ড বিএনপির সভাপতি নিজেই যদি ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসনের পথ প্রশস্ত করেন, তবে তা দলের জন্য আত্মঘাতী।
সাধারণ জনগণ বলছে, কোনো অপশক্তি বা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ঘটনার পর ইউনিয়ন বিএনপি কি কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে, নাকি এই পুনর্বাসন প্রক্রিয়াকে নীরবে সমর্থন দেওয়া হবে—তা নিয়ে এখন পুরো মাহমুদপুর ইউনিয়নে আলোচনার ঝড় বইছে।
এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপি এখন দলটির ঊর্ধ্বতন নেতৃত্বের কঠোর হস্তক্ষেপ ও স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছে।এসময় আবুল কালাম আজাদ কে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা একটা ক্লাবের অনুষ্ঠান ছিলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST