আলোচিত ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচিত ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অভিযোগ বার্তা ডেস্কঃ

প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বরিশালের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে, যার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ১৬ সেপ্টেম্বর বিকেলে এই আদেশ জারি করা হয়। তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একাধিক নারী তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অভিযোগ অনুযায়ী, ডিএফও কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় কর্মরত থাকার সময় ১৭টি বিয়ে করেছেন। তিনি সরকারি চাকরি, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করতেন। ভুক্তভোগী নারীরা দাবি করেন, বিয়ের পর তিনি যৌতুকের জন্য নির্যাতন করতেন। গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা তার বিচার দাবি করেন।

১৭টি বিয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রথম বিবাহ গোপন রেখে একের পর এক বিয়ে করে তিনি মুসলিম ফ্যামিলি আইনের লঙ্ঘন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী গুরুতর অপরাধ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত কবির হোসেন পাটোয়ারীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এর আগেও তিনি এমন অভিযোগের কারণে দুইবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST