নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে শাপলা প্রতীক ছাড়া অংশ নিবে না এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি,ঢাকা: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতীক না থাকলে আমরা কী নিয়ে নির্বাচন করবো। ‘শাপলা’ ছাড়া অন্য কোনও প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেবো না। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা বলেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটি গাঠনিক কাঠামো থাকবে। সেই কাঠামোয় একটি সংবিধান তৈরি করবে। এই পুরা প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন সুপারিশ দেবে—তা সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপর নির্ভর করে আমরা জুলাই সদনে সই করার বিষয়টি বিবেচনা করবো। এটা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যেন বিবেচনা করা হয়। আর সরকার যেন সেই পথে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায়, এ বিষয়ে জোর দাবি জানিয়েছি। নাহিদ ইসলাম বলেন, দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না। এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল, সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনও দলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এনসিপির আহ্বায়ক বলেন, পুরো বিষয়টি নিয়ে আমরা বলেছি—বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে, সেখানে কীভাবে নির্বাচন হয়েছে, সেভাবে হলে দায় সরকারের ওপর আসবে। আমরা সরকারকে সেই বিষয়টি অবগত করেছি। এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন করা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের বিষয়েও বক্তব্য দিয়ে এসেছি। সরকারি কর্মকর্তাদের পদায়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা—বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রশাসনে বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে এসপি, ডিসির জন্য তালিকা করে দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সেই দলগুলোকে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে। অনিয়ম-দুর্নীতি ও রাজনৈতিক দলীয় পক্ষপাতের বিষয়টি যেন প্রধান উপদেষ্টা দেখেন, সে বিষয়টিও আমরা জানিয়েছি। নাহিদ বলেন, নির্বাচন কমিশন বিষয়ে আমরা আমাদের বিষয়টা জানিয়েছি। সরকার বলেছে, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয়, সে দায় সরকারের ওপরে আসবে। ফলে এই বিষয়টা তারা গুরুত্বসহকারে দেখবেন। সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয়, তা সরকারের পক্ষ থেকে করবে। জুলাই সনদের বিষয়ে তারা আমাদের সই করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমাদের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হবে। এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি। আইন উপদেষ্টা আমাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করলে নির্বাচন নিরপক্ষ হবে। সে বিষয়ে সরকাররে তরফে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এবং কোনও প্রক্রিয়ায় গঠিত হবে, সেখানে নোট অব ডিসেন্টে কী আছে, তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসলে সেটা চূড়ান্ত হওয়া সম্ভব। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনও সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে, তাহলে তাদের কোনও ধরনের সন্দেহ রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST