মো : নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন ওরফে রিপনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি মোটরসাইকেল, দামী মোবাইল এবং সঙ্গীতশিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্রসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ওই ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। এর আগে গত ২ ফেব্রুয়ারি পুলিশ এই চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন— সোহেল মিয়া (৩৫), শামীম মিয়া (৩২), মামুন মিয়া (২৩), ওলি মিয়া (২৩), মো. হানিফ...
Developed by BDITHOST