নিউজ এডিটর
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

মো : নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন ওরফে রিপনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ​পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি মোটরসাইকেল, দামী মোবাইল এবং সঙ্গীতশিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্রসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ওই ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। ​এর আগে গত ২ ফেব্রুয়ারি পুলিশ এই চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন— সোহেল মিয়া (৩৫), শামীম মিয়া (৩২), মামুন মিয়া (২৩), ওলি মিয়া (২৩), মো. হানিফ ওরফে রুবেল (৩৯) এবং মো. জয়নাল (৪০)। সে সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত সাউন্ড কার্ড প্রসেসর, বিদেশি বাঁশিসহ প্রায় ৫০ হাজার টাকার বাদ্যযন্ত্র ও একটি মটো জি-৩১ মোবাইল ফোন উদ্ধার করা হয়। ​সবশেষ বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা রিপনকে গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে লুণ্ঠিত ১৬০ সিসির অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ​বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রিপন বিজয়নগর থানার চানপুর গ্রামের জাহের মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে। ​এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, ডাকাত দলের বাকি সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জননিরাপত্তায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST