অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২০ ডিসেম্বর ২০২২, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

গত শনিবার,সতেরো ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় বাঙালির প্রাণকেন্দ্র বোম্বে গ্রীলে মহান বিজয়ের একান্নতম বার্ষিকীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্দ্যেগে স্মরণে শ্রদ্ধায় বর্ণাঢ্য বিজয় দিবস পালিত হয়। ১৯৭১ ষোলোই ডিসেম্বরের এই মহিমান্বিত দিনে বীর বাঙালি মুক্তিযুদ্ধ শেষে মহান বিজয়ের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে।সীমাহীন দুর্ভোগ, অবর্ণনীয় আত্মত্যাগ , আর নয় মাসের সশস্র সংগ্রামের মাধ্যমে এক সাগর-নদী রক্ত পেরিয়ে এ জাতি তার সর্ব শ্রেষ্ঠ অর্জন বিজয় মুকুট ছিনিয়ে আনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে। স্বাধীনিতা প্রিয় বাঙালি তার এই অনন্য গৌরবোজ্জ্বল দিনকে স্মরণীয় করতে সেন্ট্রাল ফ্লোরিডাবাসী লিটল বাংলাদেশ বোম্বে গ্রীলের সুস্বজ্জিত চত্বরে সমবেত হয়। সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যে নির্ধারিত উৎসব স্থান কানায় কানায় পুন্য হয় ।রাত সাড়ে ছয়টায় শুরু হয় স্মরণ সভা। এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহা নগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি মোয়াজ্জেম ইকবাল আর সঞ্চালনায় ছিলেন জসীম উদ্দিন ও সালেহ করিমুজ্জামান। মঞ্চে আসন গ্রহন করেন উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন ,বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট আবদুর রশিদ ,শামসুস তোহা, মোহাম্মদ নূর,মিজানুর রহমান বাচ্চু , জসীম উদ্দিন , সালেহ করিমুজ্জামান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান পর্বের সূচনা হয়। যাঁদের প্রাণের বিনিময়ে পরাধীনতার সৃঙ্খল ভেঙে রক্তাক্ত বিজয় অর্জিত হয়েছিল তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতঃপর জাতির জনক সহ জাতীয় চার নেতা , স্বাধীনতা সগ্রামের সকল বীর শহীদ , ভাষা শহীদ ,শহীদ বুদ্ধীজীবি , ত্রিশ লক্ষ আত্মউৎসর্গ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন জসীম উদ্দীন , এরপর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনাyস্বাগত বক্তব্য রাখেন সালেহ করিমুজ্জামান। জসীম উদ্দীন জাতি সংঘে সংযোজিত বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি ” সকলের সাথে বন্ধুত্ব , কারো প্রতি বৈরীতা নয় ” এই নীতি মেনে চলার অঙ্গীকার করেন। মোহাম্মদ নূর আবেগঘন স্মৃতিচারণে ” এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ” বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষণায় মরণ যুদ্ধে লক্ষ কোটি প্রাণ কিভাবে আত্মহুতি দিয়ে মহান বিজয় ছিনিয়ে আনে তার বর্ণনা দেন। উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন বলেন ,বঙ্গবন্ধুকে কেন্দ্রকরে আবর্তিত হয়েছে এদেশের ইতিহাস , উন্মেষ ঘটেছিলো একটি জাতির জন্মগাঁথা। আর প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এশিয়ার টাইগার।সভাপতির বক্তব্যে মোয়াজ্জেম ইকবাল বলেন , একাত্তুরের ষোলোই ডিসেম্বরে মহান বিজয়ের স্বপ্ন তোরণে পৌঁছে বাঙালি জাতির হাজার বছরের সবশ্রেষ্ঠ অর্জন হয়েছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা।স্বাধীনতার শহীদেরা যে মৌল চেতনার ভিত্তিত্বে বাংলাদেশ নাম রাষ্টের জন্মদিয়েছে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাম্যে- সম্প্রীতির জয় , মানবতার জয় , সততার জয় , ভোটাধিকার- ন্যায় বিচারের জয় নিশ্চিত করার আহবান জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংকৃতিক পর্বে কালজয়ী মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী পল্লী ইসলাম , মিজানুর রহমান বাচ্চু ও তালাত চৌধুরী। লিপির অনবদ্য গীতিনিত্য সবাইকে নিয়ে যায় মাতৃভূমিতে। যাদের বিরামহীন প্রচেষ্টায় বিশাল বিজয়ানুষ্ঠান বিকশিত হয়েছে তারা হলেন শামসুস তোহা , আকম রুমেল , ফখরুল আহসান শেলী ,শাহজাহান কাজী। গৌরবের বিজয় ভোজনে যাদের কর্মতৎপরতা সবাইকে মুগ্ধ করেছে তারা হলেন তাহের মিয়া , মইনুল , আলম , শাহিদ , নূর | নেপথ্যের প্রেরণায় ছিলেন আবিদ আমির, শাওন প্রজা, আজিজুর রহমান, সামসুর রহমান সামু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST