মানিকগঞ্জে কোটা সংস্কার শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া,সাংবাদিকসহ আহত-২০ - দৈনিক অভিযোগ বার্তা    
এস এম ফিরোজ আহাম্মদ 
১৮ জুলাই ২০২৪, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে কোটা সংস্কার শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া,সাংবাদিকসহ আহত-২০

মানিকগঞ্জে আজ সকাল১০-৩০ মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য জেলা শহরের জড়ো হওয়ার সময় খালপাড় এলাকায় আসা মাত্রই ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করে।পরে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন আসিফ খান মনিরসহ আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের মুন্নু এবং সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা এবং জেলা শহরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। এ সময় সেওতা এলাকার ভেতর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা খাল পাড় হয়ে শহরে প্রবেশ করা মাত্র ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে । এ সময় শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এই অবস্থা চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস মারেন।

 

অপরদিকে বাসস্ট্যান্ড এলাকার মানোরা এবং পুলিশ লাইন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাইন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

মানিকগঞ্জে পুলিশ লাইন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।মানিকগঞ্জে পুলিশ লাইন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এসময়,মানিকগঞ্জ জেলা ছাএলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিএনপি জামাতের লোকজন প্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি সেই আশা ছাত্রলীগ পূরণ হতে দেবে না।মানিকগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আশরাফুল ইসলাম রাজু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্র পাইপ ও লাঠি সোঁটা নিয়ে হামলা করেন। তাদের হামলায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত অর্ধশতাধিক কমবেশি আহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় থাকা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধৈর্যের সঙ্গে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST