admin
৩১ জানুয়ারী ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী গবেষক অধ্যক্ষ মাওঃ আসগর আলীর ইন্তেকাল ও দাফন সম্পন্ন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামনিবাসী অধ্যক্ষ মাওলানা মোঃ আসগর আলী (৮০) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার রাত ১১টায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সোমবার বেলা ২:৩০ টায় কাহালপুর আলীম মাদরাসা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।   কর্মজীবনে মাওলানা মোঃ আসগর আলী কাহালপুর আলীম মাদরাসার অধ্যক্ষ ছিলেন, অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন তিনি। এছাড়া বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের বাগেরহাট জেলার সভাপতি, দক্ষিণবঙ্গ আহলে হাদিস সম্মেলন ও জামেয়ার সভাপতি,  মোল্লাহাট উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব মোল্লাহাটের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন অধক্ষ মাওঃ মোঃ আসগর আলী। তিনি ইসলামী গবেষণা ও সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন।   বিশিষ্ট ইসলামী গবেষক ও সমাজের শান্তিকামী অধ্যক্ষ মাওলানা মোঃ আসগর আলীর জানাজা নামাজে অংশ নেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের বিদেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মাদানী, আবুল কালাম আজাদ আযহারী, মোল্লাহাট উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোরশেদ উদ্দিন মিয়া, অধ্যক্ষ এল জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিল্টন, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, মাওলানা মোঃ মিজানুর রহমান, আসাদুল্লাহ আল গালিবসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান।   জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মোঃ আরিফুল ইসলাম।   ##### মোঃ কা‌ফি হাসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাইল – ০১৭৬৮৩৭৪৩৯৭ তাং -৩০/০১/২০২২ ইং।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১০

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১২

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৩

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৪

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৫

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৬

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৭

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৮

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৯

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST