এমএসএস'র বাগেরহাট জেলা কমিটি ঘোষণা : বাবু- সভাপতি ও নয়ন- সাধারণ সম্পাদক। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ মার্চ ২০২৩, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমএসএস’র বাগেরহাট জেলা কমিটি ঘোষণা : বাবু- সভাপতি ও নয়ন- সাধারণ সম্পাদক।

বিনিউজ ডেক্সঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২৮ মার্চ বিকাল ৫ টায় বাগেরহাট পীর খান জাহান আলী মাজার সন্মুখের ভোজনবাড়ী রেস্তোঁরায় জমকালো ইফতার মাহফিল আয়োজনের পাশাপাশি বাগেরহাট জেলা, উপজেলায় কর্মরত এক ঝাঁক সাংবাদিকদের নিয়ে উক্ত কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, মহাসচিব মো: সুমন সরদারের উপস্থিতি ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের নির্দেশনায় সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদ কামরুজ্জামান (শিমুল) বাগেরহাট জেলা কমিটির ঘোষণা দেন। এ কমিটিতে গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবুকে সভাপতি, সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মিরাজুল শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সরদার মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইকরামুল হক রাজীব, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পারভেজ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক -অতনু চৌধুরী রাজু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সবুজ শিকদার রাজকুমার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সাগর, আইসিটি সম্পাদক মনিরুল ইসলাম এর নাম আংশিক কমিটি ঘোষণা হয়। আগামী এক মাসের মধ্যে আরো পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশ করার ঘোষণা দেয়া হয়। সবশেষে নতুন কমিটির সকল নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ নিয়ে পীর খানজাহান আলীর মাজার জিয়ারত করেন। এদিকে বাগেরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এস এম ফিরোজ আহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ সহ নেতৃবৃন্দ এবং সকল বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST