কমরেড আজাহারুল ইসলাম আরজুর শোক ও স্মরণে তাঁর স্বপ্নের শোষণ মুক্ত সমাজ বিনির্মানের প্রত্যয় - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১২ ফেব্রুয়ারী ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমরেড আজাহারুল ইসলাম আরজুর শোক ও স্মরণে তাঁর স্বপ্নের শোষণ মুক্ত সমাজ বিনির্মানের প্রত্যয়

মানিকগঞ্জ প্রতিনিধি(১২-২-২০২৩) “নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই” আজ মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিস মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শোক ও স্মরণ সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় শোক প্রস্তাব পাঠ করেন কমরেড নজরুল ইসলাম। শোক ও স্মরণ সভায় স্মৃতিচারণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো.শাহ আলম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরাম কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র মো.রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত, মুক্তিযুদ্ধের ন্যাপ কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মো.আওলাদ হোসেন, মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, কৃষক সমিতির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রসাদ ভৌমিক, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান, সাংবাদিক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিশ্বাস ও আব্দুল মোমিন প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান বলেন তাকে নিয়ে আমরা একটা স্মারক গ্রন্থ প্রকাশ করতে চাই এবং ব্যায়ভার আমি বহন করবো। পৌর মেয়র বলেন তাঁর নামে পৌরসভায় একটা রাস্তার নামকরণ করতে চাই। বক্তারা আরো বলেন কমরেড আরজু দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মেহনতী মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধ অসামান্য অবদান রেখে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের আমুল পরিবর্তনের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি তার নিজ বাড়িতে স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাসহ জেলার অসংখ্য স্কু কলেজ নির্মাণে অবদান রেখেছেন। এছাড়াও তিনি ধলেশ্বরী নদী খনন, নয়াকান্দি বাঁধ খনন,পামরি পোকা দমন,ভূমিহীনদের খাস জমির আন্দোলনসহ অসংখ্য আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন। তাঁর মৃত্যু আমাদেরকে অপরাধী করে এবং তার আদর্শের পথচলাকে আরো বেগবান করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST