কুষ্টিয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, স্বামী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৬ এপ্রিল ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় তরকারি কাটার বটি দিয়ে শিউলী (৩০) নামে এক গৃহবধুকে কুুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী মন্টুকে আটক করেছে পুলিশ।

৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকা থেকে নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে পারিবারিক কলহের জের ধরে শিউলীর সাথে স্বামী মন্টুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মন্টু ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা তরকারি কাটার বটি দিয়ে তার স্ত্রী শিউলীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে শিউলীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়।
হত্যার ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মন্টুকে আটক করা হয়েছে। নিহত শিউলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১০

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১১

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১২

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৩

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৪

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৫

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৬

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১৭

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১৮

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১৯

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

২০

Design & Developed by BD IT HOST