কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১২ মার্চ ২০২৩, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১২ মার্চ) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লার রেলগেট এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরতলীর দেশওয়ালী পাড়ার বশিরুল ইসলামের ছেলে তবরেজ লিখন (২৬) এবং লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে আবদুর রউফ (৩৮)। কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক দেবব্রত রায় জানান, ‘সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লা গেটের পাশে মোটর সাইকেল ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে সামস তবরেজ লিখন নামের একজনের মৃত্যু হয়। লিখন ডাচ বাংলা ব্যাংক ঢাকার একটি ব্রাঞ্চে কর্মরত ছিলেন এবং তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক। লিখন সকালে মোটর সাইকেলযোগে তার কর্মস্থল ঢাকার উদ্দ্যেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অপর ঘটনায় সকাল ৮টার দিকে একই সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে পথচারী নির্মাণ শ্রমিক আবদুর রউফ (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পৃথক দুটি ঘটনাস্থল থেকে মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ। তবে দুর্ঘটনায় দায়ী পরিবহন চালকদের আটক করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST