admin
১৬ জানুয়ারী ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ভুয়া ডিবি পুলিশ আটক

কুষ্টিয়ার কুমারখালীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় জনতার হাতে ১ জন আটক হয়েছে। রোববার দিবাগত রাত ৩ টার সময় চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। এসময় ভূয়া ডিবি পুলিশের নিকট থেকে খেলনা পিস্তল উদ্ধার হয়েছে। আটক হয়েছে পাবনা সদরের মালিগাছা খোদাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০)। এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে রাত তিনটার দিকে মাইক্রোবাস নিয়ে ৯ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘর খুলতে বলে। এবং বাড়িতে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে দাবী করে তারা আরোপ আলীর ঘরে রাখা বাক্স খুলতে বলে। আরোপ আলী তাদের জানায় বাক্সে গরু বিক্রির টাকা ছাড়া অবৈধ কিছু নেই। তারপরও চাপাচাপি করে বাক্স খুলিয়ে বাক্সে রাখা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আরোপ আলীর চিৎকারে তার বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে টাকা নিয়ে অন্যরা পালিয়ে গেলেও একজন জনতার হাতে আটক হয়। আটক ব্যক্তির নিকট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার হয়েছে বলে জানান তারা। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় একজনকে আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি বিশেষ অপারেশন বাইরে আছেন থানায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST