কুষ্টিয়ায় মেয়রের অফিসে তালা ভেঙে চুরি - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ ফেব্রুয়ারী ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মেয়রের অফিসে তালা ভেঙে চুরি

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) পৌরসভার মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে। এসময় ক্যামেরা, টাকা, ইলেকট্রনিক ডিভাইস সহ কাগজপত্র চুরি করা হয়েছে। জানা গেছে, রোববার সকালে কর্মচারীরা মেয়রের অফিস রুমের তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে কিছু কাগজপত্র এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন। এঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এঘটনায় আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম কাজ করছেন। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানি না। যারা এঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় যারা জড়িত তাদের ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে মেয়রের কার্যালয়ের বারান্দায় টেন্ডার বক্সে কুষ্টিয়া পৌরসভার ১০টি হাটবাজার ইজারার দরপত্র ছিনতাই ও এক দরদাতা দরপত্র টেন্ডার বক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারাদেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এদিকে মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST