কুষ্টিয়ায় ৭০০ টাকা নিয়ে মারামারিতে প্রাণ গেল ব্যবসায়ীর - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ৭০০ টাকা নিয়ে মারামারিতে প্রাণ গেল ব্যবসায়ীর

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা ৭০০ টাকা নিয়ে বাকবিতণ্ডায় সৃষ্ট মারামারিতে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৪০) নামে একজন ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচা জাবেদ আলী। ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চরজগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে এবং আহত জাবেদ আলী একই এলাকার সাবেক ইউপি সদস্য। এলাকাবাসী জানায়, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের চাচা জাবেদ আলীর কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি ৭‘শ পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জহুরুল ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক ও জাবেদ আলীর ওপর হামলায় চালায়। এতে আব্দুর রাজ্জাক ও তার চাচা জাবেদ আলী ফলাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত জাবেদ আলীকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামে একজন ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST