কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ জানুয়ারী ২০২৩, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকাল ৮টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ ও পরিদর্শন শেষে পুলিশ সুপার বিধি মোতাবেক পুলিশ সদস্যদের ভালভাবে পোশাক পরিধান করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন এবং উত্তম পোষাক পরিহিত পুলিশ সদস্যদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বক্তব্যের শুরুতে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিত্যদিনের পুলিশের বৈচিত্র্যময় কাজকর্ম ও চ্যালেঞ্জ মোকাবিলার নিমিত্তে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। কিট প্যারেড পরিদর্শন কালে তিনি চাহিদা মাফিক পুলিশ অফিসার ও কোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন। তিনি মেয়াদ উত্তীর্ণ মালামাল সমূহ কিট বহি থেকে নিজ হাতে লাল কালি দিয়ে কেটে দেন এবং পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া ও ওসি, সি-স্টোরকে নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কুষ্টিয়া, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া, মোঃ হাফিজুর রহমান, (আরওআই) রির্জাভ অফিস কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST